যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে সানট্রাস্ট ব্যাংকে এক বন্দুকধারী হামলা চালিয়ে ৫ জনকে হত্যা করেছে।
স্থানীয় সময় বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাবরিং পুলিশ প্রধান কার্ল হগলুন্দ। তিনি বলেন, দুপুরে ব্যাংকটিতে ঢুকে ওই বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এতে বন্দুকধারী আত্মসমর্পণে বাধ্য হয়। ২১ বছর বয়সী ওই হামলাকারীর নাম শাপেন জেভার।
বর্তমানে সে পুলিশ হেফাজতে আছে। এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সানট্রাস্ট চেয়ারম্যান এবং সিইও বিল রজার।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: