মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা দুর্নীতি নির্মূল, সন্ত্রাস দমন এবং মানব পাচার বন্ধে বাংলাদেশের নতুন সরকারের প্রতিশ্রুতি এবং বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন।
যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ সরকারের এ প্রশংসা করা হয়।
ইউএসএইড প্রশাসক, রাজনীতি বিষযক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন উপ-সহকারী মন্ত্রী, ডেমোক্রেসিব্যুরো, অধিকার ও শ্রম দপ্তর প্রধান, জনসংখ্যা উদ্বাস্তু এবং অভিবাসন ব্যুরোর ভারপ্রাপ্ত সহকারি মন্ত্রী, মানব পাচার দফতর প্রধান, ওবং কাউন্টার টেরিরিজম ব্যুরো ও কাউন্টার টেরিরিজম কোঅর্ডিনেটরের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব।
এ সময় মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়াসহ, বিভিন্ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের উচ্ছসিত প্রশংসা করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অংশীদার হিসেবে আখ্যায়িত করে উন্নয়ন সহযোগিতা আরো জোরদার করার কথা জানান মার্কিন কর্মকর্তারা।