আন্তর্জাতিক

ট্রাম্পের চিঠি পাওয়ায় কিমের সন্তুষ্টি প্রকাশ

ট্রাম্পের চিঠি পাওয়ায় কিমের সন্তুষ্টি প্রকাশ
ট্রাম্পের চিঠি পাওয়ায় কিমের সন্তুষ্টি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি গ্রহণের পর ‘মহা সন্তুষ্টি’ প্রকাশ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

এ দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠকের প্রাক্কালে ট্রাম্প তাকে এ চিঠি দেন। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানায়। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, এ বৈঠকের জন্য কিম ‘ভাল প্রস্তুতি’ নিচ্ছেন।

আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া পিয়ংইয়ং এই প্রথমবারের মতো আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকের ব্যাপারে মন্তব্য করলো।

চিঠিটি কিমের ডান হাত হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল দেশটির নেতার কাছে হস্তান্তর করেন।

চোল গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন।

দেশ দুটি নিরস্ত্রীকরণ চুক্তি করার চেষ্টা করছে যাতে দশকের পর দশক ধরে চলা এ দু’দেশের মধ্যকার শত্রুতার নিরসন ঘটানো যায়।

কেসিএনএ জানায়, কিম ট্রাম্পের অনেক প্রশংসা করেন এবং উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সম্মেলনের বৃহৎ স্বার্থে নিরস্ত্রীকরণের বিষয়টি নিরসনের ইচ্ছা ব্যক্ত করেন।

ওই বার্তা সংস্থা আরো জানায়, উত্তর কোরিয়ার নেতা বলেন, পিয়ংইয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে এবং দেশ দুটি তাদের লক্ষ্য অর্জনের পথে ‘আস্তে আস্তে’ এগিয়ে যাচ্ছে।

এদিকে শনিবার ট্রাম্প বলেন, এ বৈঠকের স্থান নির্ধারণ করা হয়েছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

ফেব্রুয়ারিতে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এ দুই নেতা গত জুনে সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন। ওই বৈঠকে তারা একটি অস্পষ্ট চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে কিম কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণের কাজ এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ