আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় সহিংস বিক্ষোভে ২ দিনে ১৩ জন নিহত

  ভেনিজুয়েলায় সহিংস বিক্ষোভে ২ দিনে ১৩ জন নিহত
ভেনিজুয়েলায় সহিংস বিক্ষোভে ২ দিনে ১৩ জন নিহত

ভেনিজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিরোধী সহিংস বিক্ষোভে গত দুই দিনে দেশটিতে ১৩ জন নিহত হয়েছেন।

বুধবার কারাকাস ভিত্তিক ডানপন্থী সংগঠন ভেনিজুয়েলান অবজারভেটরি অব সোশাল কনফ্লিক্ট এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

সংগঠনটি জানায়, রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনা ঘটেছে।

নিহতদের অধিকাংশই গুলিতে মারা গেছেন— এছাড়া ব্রাজিল সীমান্তবর্তী রাজ্য বলিভারে লুটপাটের খবর পাওয়া গেছে।

সোমবার কারাকাসের একটি কমান্ড পোস্টে মাদুরো বিরাধীদের সঙ্গে ২৭ জন সৈন্যের এই সংঘর্ষ শুরু হয়। এরপরই বিক্ষোভকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানায়।

কিন্তু মঙ্গলবার রাতে কারাকাস ও বলিভারে সহিংসতার তীব্রতা শুরু হয় এবং ভেনিজুয়েলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ সহিংসতা বুধবারও চলতে থাকে। বিরোধীরা দিনভর মাদুরো বিরোধী বিক্ষোভ করে।

বলিভারের সান ফেলিক্সে বিক্ষোভকারীরা ভেনিজুয়েলার সাবেক প্রেসিডন্ট হুগো শ্যাভেজের একটি মূর্তিতে অগ্নিসংযোগ করে।

বুধবার কারাকাসের পূর্বাঞ্চলে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়।

বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো মিছিল সমাবেশের ডাক দেন। মাদুরোকে অপসারণের অংশ হিসেবে তিনি নিজেকে ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করেন।

কারাকাসের পার্শ্ববর্তী খনিজ সমৃদ্ধ এলাকা আলতামিরায় কতিপয় যুবক রাস্তা অবরোধ করলে অস্থিরতা শুরু হয়। সেনা সদস্যরা তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা সৈন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে।

রাজধানী কারাকাস ছাড়াও তাচিরা, বারিনাস, পর্তুগুয়েসা, আমাজনাস ও বলিভার রাজ্যের নিহতের খবর পাওয়া গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ