আন্তর্জাতিক

ভেনিজুয়েলার বিরোধী নেতাকে প্রেসিডেন্ট স্বীকৃতি দিলেন ট্রাম্প

ডেনাল্ড ট্রাম্প
ডেনাল্ড ট্রাম্প

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে দেশটির বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

দেশটিতে বামপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যেই বিরোধী নেতা ৩৫ বছর বসয়ী গুইদো প্রেসিডেন্ট হিসেবে নিজের নাম ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্প তাকে 'স্বীকৃতি' দেন। অন্যদেশগুলোকেও গুইদোকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একইসঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভেনিজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভের মধ্যে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ