ব্রাজিলের আকরিক লোহার খনির কাছে বাঁধ ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।
তবে এখনো আরো শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নিখোঁজদের জীবিত উদ্ধারের ওপরই বেশি জোর দেয়া হচ্ছে। দ্রুত উদ্ধার অভিযান চালাতে দমকল বাহিনীর শতাধিক কর্মী অভিযানে যুক্ত হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার দুপুরে মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনো এলাকায় এ বাঁধ ধসের ঘটনা ঘটে।
তবে কি কারণে এ ধস হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, বাঁধ ধসের কারণে আশপাশের এলাকাগুলোতে পানি ছড়িয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
পানির কারণে অনেক ঘর-বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আটকে পড়া স্থানীয়দের হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করছে কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: