আন্তর্জাতিক

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ভেনিজুয়েলার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা আরোপের এ ঘোষণা দেন।

ভেনিজুয়েলার বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হচ্ছে এই রাষ্ট্রীয় তেল কোম্পানি। একইসঙ্গে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার কাজে সহযোগিতা করার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটনে বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সহযোগিরা এখন থেকে আর দেশটির জনগণের সম্পদ লুন্ঠন করতে পারবেন না।

সম্প্রতি ভেনিজুয়েলায় মাদুরোবিরোধী বিক্ষোভ তুঙ্গে ওঠার পর গত বুধবার নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন ৩৫ বছর বয়সী বিরোধী নেতা হুয়ান গাইডো।

তাকে সঙ্গে সঙ্গে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, ইরান ও তুরস্কসহ আরো কয়েকটি দেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ