আন্তর্জাতিক

ফিলিপাইনে মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলা, নিহত ২

 ফিলিপাইনে মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলা
ফিলিপাইনে মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলায় কমপক্ষে ২ জন মারা গেছেন।

আহত হয়েছেন আরো ৪ জন। স্থানীয় সময় বুধবার জাম্বোয়াংগা শহরে ওই হামলার ঘটনা

ফিলিপাইনের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, এক সন্দেহভাজন কাছাকাছি সড়কের আলো বন্ধ করে দিয়ে মসজিদের ভেতরে গ্রেনেড ছুড়ে মারে। সে সময় বেশ কয়েকজন মুসলিম নেতা ওই মসজিদের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন।

এদিকে, জাম্বোয়াংগা শহরের হামলার বিষয়ে আঞ্চলিক সেনা মুখপাত্র লে. কর্নেল গেরি বেসানা এএফপিকে জানিয়েছেন, একটি মসজিদের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপের ঘটনায় ২ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৪ জন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

এই হামলার মাত্র একদিন আগেই কাছাকাছি একটি দ্বীপে রোমান ক্যাথলিক গির্জায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ