আন্তর্জাতিক

ইইউ থেকে বের হতে ব্রেক্সিটে আর বিলম্ব চায় না ব্রিটিশ পার্লামেন্ট

 ব্রিটিশ পার্লামেন্ট
ব্রিটিশ পার্লামেন্ট

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে আসার প্রক্রিয়া বা ব্রেক্সিটে আর বিলম্ব চায় না ব্রিটিশ পার্লামেন্ট।

ব্রেক্সিট পিছিয়ে নেয়ার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন বেশিরভাগ সংসদ সদস্য।

স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে ব্রেক্সিট সময়কে পিছিয়ে নেয়ার জন্য এক প্রস্তাব উত্থাপন করেন লেবার পার্টির এমপি ভেতে কুপার। তবে ২৩ ভোটে হেরে বাতিল হয় প্রস্তাবটি। পেছানোর সিদ্ধান্তে বিপক্ষে থাকা এমপিরা বলেন, ব্রেক্সিট থেকে বের হয়ে আসার সময় ইইউ নতুন কোনো 'ডিল' না দিলেও নির্ধারিত সময়েই বের হয়ে আসতে চান তারা।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে 'বিকল্প ব্যবস্থা' নিয়ে চিন্তাভাবনার জন্য নতুন আরেকটি সংশোধনী পাসের জন্য এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এরইমধ্যে এই প্রস্তাবের পক্ষে ভোট দিতে এমপিদের প্রতি আহ্বান জানিয়ে টেরিজা মে বলেন, ব্রাসেলসের সঙ্গে চুক্তি নিয়ে দেনদরবার করতে এই প্রস্তাব আমাকে ক্ষমতা দেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ