মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়বে চলতি সপ্তাহে। যার মাত্রা বরফ মহাদেশ অ্যান্টার্কটিকাকেও ছাড়িয়ে যাবে। বুধবার অঙ্গরাজ্যটির তাপমাত্রা নতুন সব রেকর্ড ভেয়ে নিচে নেমে গেছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিকাগো হবে শীতলতম অঞ্চল। যেখানে এর তাপমাত্রা রেকর্ড গড়বে নতুন করে। অঙ্গরাজ্যটির উইন্ডি শহরের তাপমাত্রা নামবে মাইনাস ২৩ ডিগ্রি ফারেনহাইটে।
তবে কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৪০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে শিকাগোর তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি এর নিচে নামার পূর্বাভাস রয়েছে। ফলে বৃহস্পতিবার উত্তর মেরুর থেকেও ঠাণ্ডা হবে শিকাগো।
তীব্র এ শীতের সঙ্গে ঠাণ্ডা বাতাস কয়েক মিনিটের মধ্যেই যে কাউকে ‘ফ্রস্টবাইটে’ আক্রান্ত করতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ।