আন্তর্জাতিক

মেক্সিকো ও গুয়েতেমালায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

মেক্সিকো ও গুয়েতেমালায় ৬.৫ মাত্রার ভূমিকম্প
মেক্সিকো ও গুয়েতেমালায় ৬.৫ মাত্রার ভূমিকম্প

মেক্সিকো ও গুয়েতেমালায় শুক্রবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিন জন আহত হয়েছে ও অনেক স্থাপনার ক্ষতি হয়েছে।

মেক্সিকোর জাতীয় ভূমিকম্প সংস্থা জানিয়েছে, দেশটির চাইপাস রাজ্যের সিউদাদ হিদালগো থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেক্সিকো-গুয়েতেমালা সীমান্তের কাছে ৬২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে ভূমিধসে তিনটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এতে তিন জন সামান্য আহত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল থেকে বহুদূরে এল সালভাদোর ও মেক্সিকো সিটিতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

মেক্সিকোর রাজধানী থেকে ভূমিকম্পটি ১ হাজার ২শ’ কিলোমিটারের বেশি দূরে অবস্থিত। এ সময় উঁচু ভবনগুলোতে কম্পন অনুভূত হয় এবং হাজার হাজার আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে আসে।

উৎপত্তিস্থলের কাছে চাইপাসে অত্যন্ত জোরালো কম্পন অনুভূত হয়। তবে মেক্সিকো ভূখ-ে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ