আন্তর্জাতিক

ভারতের বিহারের ট্রেন লাইনচ্যুত, নিহত ৬

ভারতের বিহারের ট্রেন লাইনচ্যুত
ভারতের বিহারের ট্রেন লাইনচ্যুত

ভারতের বিহারের হাজিপুরে দিল্লিগামী ‘সীমাঞ্চল এক্সপ্রেস’র ৯টি বগি লাইনচ্যুত হয়ে ৬ জন মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

এনডিটিভি সূত্র মতে, ‘সীমাঞ্চল এক্সপ্রেস’ ট্রেনটি বিহারের যোগবাণী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনালের দিকে যাচ্ছিল। ট্রেনটি বৈশালী জেলার শাহাদাই বুজুর্গের কাছে গিয়ে স্লিপারের এস ৮, এস ৯ ও এস ১০, একটি জেনারেল বগি, একটি শীতাতপ নিয়ন্ত্রিত (বি৩) বগিগুলো লাইনচ্যুত হয়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনাস্থলটি বিহারের রাজধানী পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে।

এরইমধ্যে শোনপুর ও বরাউনি থেকে চিকিৎসক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন।

আহতরা জানিয়েছেন, ভোরে মারাত্মক শব্দে ঘুম ভেঙে যায়। এ সময়ই শাহাদাই বুজুর্গের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগিগুলোর একটির ভেতরে মরদেহ আটকা পড়ে আছে তাই মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ট্রেনের ইঞ্জিনটি প্রথম দিকের কয়েকটি বগিসহ পৃথক হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে পড়া বাকি বগিগুলো লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর ওই রুটের সব যাত্রীবাহী ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ