ভেনেজুয়েলায় আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার রাজধানী কারাকাসে কয়েক হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।
মাদুরো বলেন, নিয়ম অনুযায়ী ২০২০ সালে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ বছরই অবাধ ও নিরপেক্ষ পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
মাদুরো এমন সময়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন যখন দেশটির সামরিক বাহিনীর একাধিক কর্মকর্তা পদত্যাগ করে স্বঘোষিত অন্তবর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোর পক্ষ নেন।
যুক্তরাষ্ট্র সমর্থিত গুইদোকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: