সিরিয়ার আলেপ্পো শহরের সালাহেদ্দিন এলাকায় স্থানীয় সময় শনিবার যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে ৪ জন শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে। সেইসঙ্গে উদ্ধারকারী দল তৎপরতা চালিয়ে যাচ্ছে।
যুদ্ধের সময়ের সালাহেদিন এলাকাটি বোমা হামলায় ধ্বংস হয়েছিল। তাছাড়া অঞ্চলটিতে আরও অনেক ভবন ধসে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তারপরও মানুষ এসব ভবনে ঝুঁকি নিয়ে বাস করছে। তবে ভবনগুলোর অবকাঠামো উন্নয়নে কাজ শুরু করছে কর্তৃপক্ষ।
জাতিসংঘের তথ্যমতে, আলেপ্পোয় ৩৫ হাজারেরও বেশি ভবনের ক্ষতি হয় বোমা হামলায়। যার একটি ছোট্ট অংশের অবকাঠামো উন্নয়নে কাজ করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: