দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজনৈতিক সঙ্কট মোকাবেলায় বিকল্প উপায় হিসেবে সৈন্য মোতায়নের কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার সিবিএসে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি যুক্তরাষ্ট্রের সামনে একটি বিকল্প পদক্ষেপ হিসেবে বিবেচনায় রয়েছে।
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা গুইদোকে একজন তরুণ ও উদ্যমী নেতা বলেও স্বীকৃতি দেন ট্রাম্প।
সাক্ষাতকারে তিনি আরো বলেন, মাসখানেক আগে মাদুরো সঙ্গে বৈঠক করার প্রস্তাব দিলে তা তিনি নাকচ করে দেন।
এদিকে, পদত্যাগের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ওপর দেশে-বিদেশের চাপ ক্রমে বাড়ছে। এমন প্রেক্ষাপটে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ প্রসঙ্গে বক্তব্য দিলেন ট্রাম্প।
তবে ভেনেজুয়েলায় বিদেশি রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছে মাদুরোর ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।