ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন কমপক্ষে ২৭ জন।
স্থানীয় সময় সোমবার রাতে প্যারিসের অভিজাত একটি আবাসিক এলাকার ওই আটতলা ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেন, আটতলার একটি রুম থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর তা সপ্তম তলায়ও ছড়িয়ে পড়ে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের তিন কর্মী রয়েছেন বলেও জানান এই মুখপাত্র।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: