আন্তর্জাতিক

কিম–ট্রাম্পের বৈঠক হবে হ্যানয়েতে

কিম–ট্রাম্পের বৈঠক হবে হ্যানয়েতে
কিম–ট্রাম্পের বৈঠক হবে হ্যানয়েতে

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২৭-২৮ ফেব্রুয়ারি এ বৈঠক হবে বলেও জানান তিনি।

শুক্রবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি নিজেই বৈঠকের স্থানটি নিশ্চিত করেন বলে জানিয়েছে রয়টার্স।

শীর্ষ বৈঠকের আগে উত্তর কোরিয়া সফররত মার্কিন বিশেষ দূত স্টিফেন বিগেনের সঙ্গে পিয়ংইয়ংয়ের কর্তাব্যক্তিদের 'ফলপ্রসূ আলোচনা' হয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সময় ও তারিখ নিয়ে সমঝোতা শেষে মার্কিন প্রতিনিধিরা উত্তর কোরিয়া ছেড়েছে।

উত্তর কোরিয়া বিষয়ক এ বিশেষ দূত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পিয়ংইয়ংয়ে উত্তরের প্রতিনিধি কিম হিয়োক চোলের সঙ্গে বৈঠক করেন।

হ্যানয়ে ট্রাম্প-কিম বৈঠকের আগে এ দু'জন ফের বসবেন বলেও জানিয়েছেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ