ভেনিজুয়েলার চলমান মানবিক সংকটে সাড়া দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ত্রাণ পাঠানো শুরু করেছে।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণও রয়েছে তবে ত্রাণবোঝাই ট্রাক প্রবেশের চেষ্টা করলে দেশটির সেনাবাহিনী বাধা দেয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার খাদ্য ও ওষুধ বোঝাই ট্রাক পূর্বাঞ্চলীয় কলম্বিয়া সীমান্ত দিয়ে ভেনিজুয়েলায় প্রবেশের চেষ্টা করলে দেশটির সেনাবাহিনী তাদের বাধা দিয়েছে।
ত্রাণবোঝাই ট্রাকগুলো কলম্বিয়ার কুকুতা এলাকার তিয়েনদিতাস সীমান্ত সেতুতে অবস্থান নিয়েছে।
তারা এখন অপেক্ষা করছে ভেনিজুয়েলার সবুজ সংকেতের।
দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, ত্রাণ পাঠানো একটি রাজনৈতিক চাল।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আগ্রাসনের পথ উন্মুক্ত হবে।
প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে খাদ্য, পানি ও ওষুধ সংকটে মানবেতর জীবন যাপন করছেন দেশটির বাসিন্দারা।