যুক্তরাষ্ট্রে আরেক দফা অচলাবস্থা ঠেকাতে ডেমোক্রেট ও রিপাবলিকানদের একটি আলোচনা ব্যর্থ হয়েছে। তাই সম্ভাব্য অচলাবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে আশা করা হচ্ছে, সোমবারের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। আর শুক্রবারের মধ্যে ওই চুক্তি পাস করানো সম্ভব হবে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে কয়েক সপ্তাহ ধরে চলা অচলাবস্থা সাময়িকভাবে আটকানো সম্ভব হয়েছিল।
তবে উভয়পক্ষ একমত না হতে পারলে আবারও অচলাবস্থার মধ্যে পড়বে যুক্তরাষ্ট্র। দুইপক্ষ নতুন করে কোনও সমঝোতায় না আসলে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি, পররাষ্ট্র, কৃষি ও বাণিজ্য বিভাগ চালানোর কোনও অর্থ থাকবে না।
ফলে নতুন করে আবারও অচলাবস্থা শুরু হবে। এতে করে প্রায় ৮ লাখ ফেডারেল কর্মীকে বেতন দেয়া সম্ভব হবে না।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দাবি করে আসছেন।