আন্তর্জাতিক

দিল্লিতে একটি হোটেলে আগুন, নিহত ১৭

দিল্লিতে একটি হোটেলে আগুন
দিল্লিতে একটি হোটেলে আগুন

ভারতের রাজধানী দিল্লির করোল বাগের হোটেল অর্পিত প্যালেসে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই হোটেলে আগুন লাগার পর পরই ঘটনাস্থলে দমকল বাহিনীর ২৬টি ইউনিট পৌঁছায়। পরে সকাল ৭টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, হোটেলে আগুন লাগার পর ধোঁয়ার কারণে শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছেন।

মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, পাঁচতলা বিল্ডিং থেকে আগুন ও ধোঁয়ার কুন্ডুলি চারদিকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে হোটেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ