মেক্সিকোর কুখ্যাত মাদ্রক সম্রাট হোয়াকুইন "এল চ্যাপো" গুজমানকে মাদকপাচার মামলায় ১০টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের ফেডারেল আদালত।
তবে এখনো আদালত কোনো রায় ঘোষণা করেনি তার বিরুদ্ধে।
এ মাদক সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে সংগঠিত মাদকপাচার ও অপরাধ চক্র সিনালোয়ার নেতৃত্ব দেয়া এবং সীমান্ত দিয়ে হাজার হাজার টন মাদক পাচারের অভিযোগ রয়েছে।
গুজমান মেক্সিকোর সুরক্ষিত কারাগার আল্টিপ্লানো থেকে দ্বিতীয়বারের মতো পালানোর পর তাকে ২০১৬ সালের জানুয়ারিতে ফের আটক করে পুলিশ।
ওই বছরই বিচারের জন্য যুক্তরাষ্ট্রে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। পরে ২০১৭ সালে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: