আন্তর্জাতিক

চীনের ওপর শুল্ক আরোপের সময়সীমা বাড়াতে পারে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীনের ওপর নতুন শুল্ক বসানোর সময়সীমা কিছুটা বাড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদি চীন বাণিজ্য নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারে।

চীনা ও মার্কিন কর্মকর্তারা চলতি সপ্তাহে বাণিজ্যযুদ্ধ বন্ধ করার লক্ষে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নেবেন। ওই আলোচনায় একটি ফলপ্রসূ চুক্তিতে যাওয়ার আশা প্রকাশ করছে দুই দেশ।

বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী ১ মার্চ শেষ হতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৯০ দিনের শুল্ক বিরতি চুক্তি। ১ মার্চের মধ্যে দুই পক্ষ কোনো সমাধানে পৌঁছতে ব্যর্থ হলে আবারও চীনা পণ্যের ওপর শুল্ক বাড়াবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এর আগে যুক্তরাষ্ট্র জানায় কোনোভাবেই সময়সীমা বাড়ানো হবে না।

একটি চুক্তিতে পৌঁছাতে দুই দেশের মধ্যে কর্মকর্তা পর্যায়ে আলোচনা চলতি সপ্তাহে শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন ও চীনের ভাইস প্রেসিডেন্ট লিও হের বৈঠক হওয়ার কথা। দুই দলই আগামী ১ মার্চের আগে কোনো একটি সমাধানে পৌঁছাতে তোড়জোড় শুরু করেছে।

এর আগে চীন থেকে ২৫০ বিলিয়ন ডলার আমদানিতে শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ১১০ বিলিয়ন ডলার পণ্য আমদানি শুল্ক বসিয়েছে চীন। গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠিত জি–২০ সম্মেলনে ৯০ দিনের শুল্ক বিরতি চুক্তিতে আসে চীন ও যুক্তরাষ্ট্র।

মূলত, বাণিজ্যযুদ্ধ নিরসনে আলোচনা চালানোর উদ্দেশ্যেই এ চুক্তিতে আসে দুই পক্ষ। এই সময়ের মধ্যে দুই দেশ কোনো চুক্তিতে না পৌঁছালে ২০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের চীনা পণ্যের ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করবে যুক্তরাষ্ট্র।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ