আন্তর্জাতিক

ইরানে বাসে আত্মঘাতী বোমা হামলা ২৭ সেনা নিহত

ইরানে বাসে আত্মঘাতী বোমা হামলা
ইরানে বাসে আত্মঘাতী বোমা হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর-আইআরজিসি সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় ২৭ সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৩ জন।

পাকিস্তানের সীমান্ত সংলগ্ন ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান সড়কে এই হামলা চালানো হয় বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে সুন্নিপন্থিদের উগ্রবাদী সংগঠন জইস-ই-আদল।

ইসলামি বিপ্লবী পদাতিক বাহিনীর কুদস ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে বাহিনীর সদস্যরা পাকিস্তান সংলগ্ন সীমান্ত থেকে টহল দিয়ে ফিরছিলেন।

পথে একটি বিস্ফোরক ভর্তি একটি গাড়ি তাতে হামলা চালায়। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।

ইরান বিবৃতিতে বলেছে, আধিপত্যবাদী দেশগুলোর গোয়েন্দা বাহিনীর সহায়তার তাকফিরি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

ইরানে 'তাকফিরি' বলতে তাদেরই বুঝোনো হয়, যারা সুন্নি ধর্মমতপন্থি এবং অন্যান্য মুসলিমদের 'অ-বিশ্বাসী' মনে করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ