আন্তর্জাতিক

রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ

রোহিঙ্গাদের জন্য সহায়তা চেয়েছে জাতিসংঘ
রোহিঙ্গাদের জন্য সহায়তা চেয়েছে জাতিসংঘ

রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বছর ৯২০ মিলিয়ন মার্কিন ডলার বা ৯২ কোটি টাকা আর্থিক সহায়তা চেয়েছে জাতিসংঘ।

স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ এজেন্সিগুলো এবং এনজিও সহযোগিরা রোহিঙ্গাদের জন্য যৌথ রেসপন্স প্ল্যান ঘোষণা করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশে অবস্থানকারী প্রায় ১০ লাখ রোহিঙ্গা এবং প্রায় সাড়ে তিন লাখ স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য এ ৯২০ মিলিয়ন ডলার খরচ হবে। গত বছর জাতিসংঘের পক্ষ থেকে এজন্য ৯৫০ মিলিয়ন ডলার সহায়তা চেয়ে পাওয়া গিয়েছিল ৬৫৫ মিলিয়ন ডলার।

এ বছরের সহায়তার অর্ধেকের বেশি খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন, বাসস্থানের জন্য বরাদ্দ করা হবে। বাকি অর্থ স্বাস্থ্য, ক্যাম্প ব্যবস্থাপনাসহ অন্যান্য খাতে ব্যয় হবে। নতুন পরিকল্পনায় জাতিসংঘ সংস্থাগুলোসহ মোট ১৩২টি সংস্থা কাজ করবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ