আন্তর্জাতিক

শিকাগোয় শিল্প এলাকায় বন্দুকধারীর গুলি, নিহত ৫

 শিকাগোয় শিল্প এলাকায় বন্দুকধারীর গুলি
শিকাগোয় শিল্প এলাকায় বন্দুকধারীর গুলি

যুক্তরাষ্ট্রের শিকাগোর উপকণ্ঠে একটি শিল্প এলাকায় শুক্রবার এক বন্দুকধারীর বেপরোয়া গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।

এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দেশটিতে এটি হচ্ছে সর্বশেষ ভয়াবহ গুলির ঘটনা।

খবর এএফপির।

শিকাগোর মধ্যাঞ্চল থেকে ৬৫ কিলোমিটার দূরের ছোট উপশহর ইলিনোইসের অরোরায় একটি বৃহৎ শিল্প কারখানা চত্বরে স্থানীয় সময় বেলা ১টা ২৮ মিনিটের দিকে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কর্মকর্তারা সন্দেহভাজন বন্দুকধারীকে ঠেকাতে পদক্ষেপ নেয়। পরে সে গুলিতে নিহত হয়। তার নাম গ্যারি মার্টিন (৪৫)।

অরোরা পুলিশ প্রধান ক্রিস্টেন জিমান জানান, সেখানে বন্দুক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনকে এয়ার বাসে করে শিকাগো এলাকার ট্রমা সেন্টারে নেয়া হয়।

এক সংবাদ সম্মেলনে জিমান বলেন, এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

গুলিবিদ্ধ কর্মকর্তাদের অবস্থার বা তাদের পরিচয়ের বিষয়ে পুলিশ কোন তথ্য জানায়নি।

পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত কিছু জানতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানায়, ওই বন্দুকধারী একজন হতাশাগ্রস্ত কর্মচারি ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ