আন্তর্জাতিক

উত্তপ্ত কাশ্মির: আবারো হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত

উত্তপ্ত কাশ্মির:  আবারো হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত
উত্তপ্ত কাশ্মির: আবারো হামলায় পাঁচ ভারতীয় সেনা নিহত
কাশ্মিরের পুলওয়ামাতে আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে আত্মঘাতী হামলার রেশ না কাটতেই সোমবার সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে নতুন করে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এরমধ্যে একজন মেজরও আছেন বলে জানা গেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন ওই সন্দেহভাজন জঙ্গিদের আশ্রয়দাতাও। এখন পর্যন্ত ছয় জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সোমবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে শুরু হওয়া বন্দুকযুদ্ধ এখনও চলছে। দুই থেকে তিন জন সন্দেহভাজন জঙ্গিকে কোণঠাসা করে ফেলার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে বৃহস্পতিবার পুলওয়ামাতে আরডিএক্স বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের গাড়িবহরে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে বহরের ৭০টি গাড়ির মধ্যে একটি বাস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। প্রাণ হারান বাহিনীর কমপক্ষে ৪৪ সদস্য। ওই হামলার পর জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ঘটনার দায় স্বীকার করে দেয়া বিবৃতিতে জানায়, তাদের হয়ে পুলওয়ামারই বাসিন্দা আদিল আহমেদ দার ওই হামলা চালিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কাশ্মির পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে। এর মধ্যেই সোমবার নতুন করে নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, জঙ্গিদের উপস্থিতির খবরের ভিত্তিতে সোমবার ভোরে পুলওয়ামার পিনগ্লান এলাকা ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেখানে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। এতে নিহত হন পাঁচ সেনা সদস্য। পুলওয়ামায় সম্প্রতি আত্মঘাতী হামলা চালানো আদিল দারের সঙ্গে এ হামলাকারীদের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তারা যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সে বাড়ির মালিক নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ