পাকিস্তানের বেলুচিস্তানে সেনাদের গাড়িবহরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বেলুচিস্তানের তুরবত শহর ও পাঞ্জুগুর জেলার মাঝামাঝি এলাকায় হতাহতের এ ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যম বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, বালুচ রাজি সংঘ নামের একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে।
সংগঠনটি মূলত বালুচ প্রো-ফ্রিডম আর্গানাইজেশন,বালুচ লিবারেশন আর্মি, বালুচ লিবারেশন ফ্রন্ট এবং বালুচ রিপাবলিকান গার্ডের সমন্বয়ে গঠিত।
তারা বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে।
এর আগে ইরান ও ভারতে একই ধরণের হামলার ঘটনা ঘটে।
যার জন্য পাকিস্তানকে দায়ী করেছে দেশ দুটি। যদিও তাদের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: