আন্তর্জাতিক

পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ছিল ভয়াবহ: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলাকে ভয়াবহ পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ওভাল দপ্তরে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সময় ট্রাম্প বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে চমৎকার হতো।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে ওই হামলার বিষয়ে একাধিক রিপোর্ট পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট।

সঠিক সময়ে এ ব্যাপারে মন্তব্য করবেন বলে জানান তিনি।

এদিকে, ভারতের পাশে থাকার পাশাপাশি জড়িতদের শাস্তি দিতে পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

আগামীকাল-বৃহস্পতিবার ওই আত্মঘাতী হামলায় ভারতের বেসামরিক বাহিনীর ৪০ জন নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে।

এরপর থেকে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ