আন্তর্জাতিক

ইউরোপে ক্ষেপণাস্ত্র বসালেই যুক্তরাষ্ট্রে হামলা

হুয়ান গুইদোকে সতর্ক করলো রাশিয়া
হুয়ান গুইদোকে সতর্ক করলো রাশিয়া

যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছাকাছি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়াও যুক্তরাষ্ট্রের কাছাকাছি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বা দ্রুতগতির ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে বলে হুঁশিয়ার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় বুধবার মস্কোয় রাশিয়ার ফেডারেল অ্যাসেমব্লিতে শীর্ষ রাজনীতিবিদদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় পুতিন বলেন, আমেরিকার উত্তেজনাকর এমন আচরণের জবাব দিতে রাশিয়া শুধু সেই স্থাপনাকারী দেশটিতেই হামলা চালাবে না বরং খোদ যুক্তরাষ্ট্রকেও লক্ষ্য বানানো হবে।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে পুতিন আরো বলেন, ইউরোপে প্রথম ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র সেখানে ক্ষেপণাস্ত্র উন্নয়ন ও মোতায়েনের চেষ্টা করলে রাশিয়াও বসে থাকবে না।

প্রেসিডেন্টের এই বক্তব্যকে স্বাগত জানান রাশিয়ার শীর্ষ রাজনীতিবিদরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ