কাশ্মীরের পুলওয়ামায় হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যা চলছে— তা অত্যন্ত ভয়ঙ্কর এবং পরিস্থিতি খুবই খারাপ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ভারত এখন অত্যন্ত শক্তিশালী কোনও পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছে। কাশ্মীরের হামলায় ভারতের প্রায় ৫০ জন মারা গেছে। যুক্তরাষ্ট্র প্রশাসন ভারত ও পাকিস্তানের সঙ্গেই কথা চালাচ্ছে। দুই পক্ষেরই অত্যন্ত ভারসাম্য রেখে চলা দরকার। যে ঘটনা ঘটেছে- তারপর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে বহু সমস্যার জন্ম দিয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: