আন্তর্জাতিক

সুদানে জরুরি অবস্থা জারি

সুদানে জরুরি অবস্থা জারি
সুদানে জরুরি অবস্থা জারি

সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। সেইসঙ্গে ফেডারেল সরকার ভেঙ্গে দেয়াসহ সকল রাজ্যের গভর্নরদের বরখাস্ত করেছেন।

শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে বশির বলেছেন, আমি দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করছি। বশির এসময় তাকে আরেক মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের ক্ষমতা দিয়ে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছিল তা স্থগিত করার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সময় তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল সরকার বিরোধী বিক্ষোভ পরিচালনা করছে। তবে তিনি বলেছেন, আমাদের দেশের মানুষের উন্নত জীবনযাপনের দাবি আইনসম্মত।

বশির আরো বলেছেন, সকল বিরোধী দলকে একসঙ্গে আলোচনার টেবিলে বসার আহ্বান আমার সর্বদাই আছে। এসময় তিনি উল্লেখ করেন, আমি তরুণদের সঙ্গে সবসময় আছি যারা সুদানকে ভবিষ্যতে নেতৃত্ব দিবে।

এর আগে সুদানের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএসএস) জানায়, প্রেসিডেন্ট বশির পদত্যাগ করতে পারেন। গত বছরের ডিসেম্বর থেকে দেশটিতে সরকার বিরোধী চরম বিক্ষোভ চলছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ