আন্তর্জাতিক

আসামে বিষাক্ত মদপানে ৮৪ শ্রমিকের মৃত্যু

আসামে বিষাক্ত মদ খেয়ে ৪১ শ্রমিকের মৃত্যু
আসামে বিষাক্ত মদ খেয়ে ৪১ শ্রমিকের মৃত্যু

ভারতের আসামে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।

মৃতদের মধ্যে স্থানীয় মদ বিক্রেতা সঞ্জু ওরাং এবং তার মা দৌপদীসহ অন্তত নয় নারী শ্রমিকও রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ২০০ জন।

শনিবার আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা রয়টার্সকে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা রয়টার্সকে আরো জানান, আহতদের চিকিৎসায় সংলগ্ন জেলাগুলো থেকে চিকিৎসকদের নিয়ে আসা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকদেরও এ কাজে নিয়োজিত করা হয়েছে।

চিকিৎসকরা বলেন, মদের বিষক্রিয়ার ফলে এ ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। বিষক্রিয়ার কারণ নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশে এরইমধ্যে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর ওই এলাকা থেকে অবৈধ মদ প্রস্ততকারক ফ্যাক্টরির কয়েকজনকে আটক করা হয়েছে। আরও বেশ কয়েকজনকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাপ্তাহিক বেতন পাওয়ার পর প্রায় ১০০ চা শ্রমিক স্থানীয়ভাবে বানানো মদ পান করেন। এতে আরো ৪৫ শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ভেজাল দেশি মদ পান করার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

দুই সপ্তাহ আগেও উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে বিষাক্ত মদ্যপানে শতাধিক মানুষ প্রাণ হারান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ