ভারতের আসামে বিষাক্ত মদপানে নিহত চা বাগান শ্রমিকের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর কয়েকশ শ্রমিক স্থানীয়ভাবে বানানো মদ পান করার পর এ ঘটনা ঘটে। এতে আরো প্রায় সাড়ে ৩০০ চা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভেজাল দেশি মদ পান করার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দুই সপ্তাহ আগেও উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে বিষাক্ত মদ্যপানে শতাধিক মানুষ প্রাণ হারান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: