আন্তর্জাতিক

সেনা সমর্থন পেতে প্রচেষ্টা চালাচ্ছেন গুয়াইদো

সেনা সমর্থন পেতে প্রচেষ্টা চালাচ্ছেন গুয়াইদো
সেনা সমর্থন পেতে প্রচেষ্টা চালাচ্ছেন গুয়াইদো

সেনা সমর্থন পেতে প্রচেষ্টা চালাচ্ছেন ভেনেজুয়েলার সঘোষিত প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো।

যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ প্রবেশের প্রশ্নে সংঘাত জোরালো হওয়ার প্রেক্ষাপটে তিনি সেনাবাহিনীকে ইতিহাসের সঠিক পথ বেছে নেয়ার আহ্বান জানান।

গুয়াইদোর অনুরোধে ভেনেজুয়েলাবাসীর জন্য ওয়াশিংটন ত্রাণ পাঠিয়েছে। তবে সরকার সেই ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় তা ব্রাজিল ও কলম্বিয়া সীমান্তে আটকে আছে।

বিরোধিরা ওই ত্রাণ ভেতরে নেয়ার চেষ্টা করলে ভেনেজুয়েলার সেনাবাহিনী তাতে বাধা দেয়।

এদিকে, ত্রাণ প্রবেশ নিয়ে ক্রমেই উতপ্ত হয়ে উঠছে দেশটির ব্রাজিল ও কলম্বিয়া সীমান্ত।

ত্রাণবাহী ট্রাক ভেনেজুয়েলায় ঢুকতে দেয়ার দাবিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে সরকারবিরোধীরা।

তারা সীমান্ত এলাকার রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসিয়েছে। সেইসঙ্গে মোড়ে মোড়ে টায়ার জ্বালিয়ে অবস্থান নিচ্ছেন। কলম্বিয়া সীমান্তে একটি ত্রাণবাহী ট্রাকে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। ব্রাজিল সীমান্তে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ