ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বিচ্ছেদ কার্যকর করা নিয়ে এবার প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন ব্রিটেনের তিনজন প্রভাবশালী মন্ত্রী।
চুক্তি ছাড়া বিচ্ছেদ এড়াতে দিনক্ষণ পিছিয়ে দেয়ার পক্ষে তারা—এ বিষয়ে সরকারের বিপক্ষে অবস্থায় নেয়ায় পদত্যাগেও প্রস্তুত তারা।
আগামী বুধবার ব্রেক্সিট চুক্তি বিষয়ে পুনরায় আলোচনা শুরু হবে।
সংসদে চুক্তি পাসে ব্যর্থ হলে ইইউ থেকে বিচ্ছেদের সময় পিছিয়ে দেয়ার প্রস্তাবে মন্ত্রিসভার তিন মন্ত্রী এ প্রস্তাব সমর্থন করার ইঙ্গিত দিয়েছেন।
অপরদিকে প্রধানমন্ত্রীর মে র কাঙ্খিত চুক্তি সম্পাদনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মন্ত্রিসভার সকলকে তার এই চেষ্টার সমর্থন চেয়েছেন।
আগামী ২৯ মার্চ ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যকরের দিনক্ষণ ঠিক করা আছে এবং এ বিষয়ে সমঝোতা না হলে চুক্তি ছাড়াই বিচ্ছেদের পক্ষে আবস্থান নিবেন প্রধানমন্ত্রী মে।
রীতি অনুযায়ী সংসদে ভোটাভোটিতে সরকারের বিপক্ষে অবস্থান নিতে হলে মন্ত্রীদের পদত্যাগ করতে হয়।