পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরে জাইশ-ই-মুহাম্মদের সন্ত্রাসী ঘাটি লক্ষ করে ভারতীয় বিমান বাহিনী আক্রমণ চালিয়েছে। আক্রমণে অন্তত ৩০০ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।
সোমবার রাত সাড়ে তিনটা নাগাদ এই আক্রমণ চালায় দেশটির বিমান বাহিনী। জানা গেছে ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। এতে ১ হাজার কেজি বোমা ফেলা হয়েছে বলে জানা গেছে। অভিযান একশো ভাগ সফল হয়েছে বলেও জানানো হয়েছে।
এর আগে ভারতের নিরাপত্তা বাহিনী ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।
ওই সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার নতুন করে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালালো দেশটি।
ভারতের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তান বলেছে, এই আক্রমণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে।