আন্তর্জাতিক

ভিয়েতনামে পৌঁছেছেন কিম জং উন

ভিয়েতনামে পৌঁছেছেন কিম জং উন
ভিয়েতনামে পৌঁছেছেন কিম জং উন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ভিয়েতনামে পৌঁছেছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি সীমান্তবর্তী ডং ডাং ট্রেন স্টেশনে এসে পৌঁছান।

বিবিসি সূত্র মতে, উত্তর কোরিয়া থেকে চীন হয়ে কিমের সবুজ ও হলুদ রঙের ট্রেনটি সকালে ভিয়েতনাম এসে পৌঁছে। সেখান থেকে ১৭০ কিলোমিটার পথ গাড়িতে করে তিনি রাজধানী হ্যানয়ে যাবেন।

ডং ডাং স্টেশনে নামার পরপর কিমকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় কিম হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তার লিমুজিন গাড়িতে উঠে চলে যান। কিমের সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার বোন কমি ইয়ো জং এবং প্রাক্তন জেনারেল কিম ইয়ং চোল।

এদিকে, রয়টার্স জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বিকেলে হ্যানয়ে এসে পৌঁছবেন। বুধবার বিকেলে কিমের সঙ্গে তার মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে তাদের সঙ্গে দুজন করে অতিথি ও একজন অনুবাদক থাকবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। বৃহস্পতিবারও দুই নেতার মধ্যে কয়েক দফা বৈঠক হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ