আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের পদত্যাগ

মোহাম্মদ জাভেদ জারিফ
মোহাম্মদ জাভেদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে এই পদত্যাগের কথা জানান তিনি।

ওই পোস্টে তিনি লিখেছেন, হযরত ফাতিমা (রা.) এর জন্মবার্ষিকী এবং নারী দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে গত ৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

পদত্যাগ করে ইনস্টাগ্রামে দেয়া পোস্টে মোহাম্মদ জাভেদ জারিফ আরও লিখেছেন, (পররাষ্ট্রমন্ত্রীর) দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। তবে পোস্টে তিনি পদত্যাগের কারণ উল্লেখ করেননি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

সাইয়্যেদ মুসাভি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের পদত্যাগ করার খবর নিশ্চিত করলেও প্রেসিডেন্ট হাসান রুহানি পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ