আন্তর্জাতিক

পাক-ইন্ডিয়ার পাল্টাপাল্টি হামলায় হতাহত

পাক-ইন্ডিয়ার পাল্টাপাল্টি হামলায় হতাহত
পাক-ইন্ডিয়ার পাল্টাপাল্টি হামলায় হতাহত

নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে ভারতের অভ্যন্তরে ৫৫টি স্থানে পাকিস্তানি গোলাবর্ষণের খবর প্রকাশ করেছে নিউজ এইটিন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানি মর্টার বিস্ফোরণে আহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ৫ সদস্য।

বেনামি সেনাসূত্রের বরাতে ভারতের পাল্টা জবাব দেয়ার কথা জানিয়ে লিখেছে, ভারতের পাল্টা হামলায় পাকিস্তানি সেনা সদস্যদের প্রাণহানি হয়েছে। ধ্বংস হয়েছে বেশকিছু সেনা চৌকি।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আত্মঘাতী বোমা হামলায় আধা সামরিক বাহিনীর ৪৪ সদস্য নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে।

গতকাল ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান নিয়ন্ত্ররিত কাশ্মিরে হামলা শেষে দাবি করে, ওই জইশ-এর ঘাঁটিই ছিল তাদের লক্ষ্য। তাদের আকাশসীমায় ঢুকে বোমাবর্ষণ করতে পারার ভারতীয় দাবিকে অস্বীকার করলেও পাকিস্তান বলেছিল, তারা ‘যথাসময়ে, যথাস্থানে’ ভারতীয় হামলার জবাব দেবে।

নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তানের শেলিংয়ের ঘটনা ঘটে আখনূরে। সেখানে আহত হয় অন্তত চার জন ভারতীয় সেনা।

পাকিস্তান গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে গোলাবর্ষণ করেছে ‘কৃষ্ণা ঘাটি’ সেক্টরে। ‘অস্ত্রবিরতি লঙ্ঘনের’ ঘটনা ঘটেছে নওশেরা সেক্টরেও। বালাকোট সেক্টর ও মেন্ধার সেক্টরেও শুরু হয়েছে গোলাগুলি।

এছাড়া ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছে, হামলার জবাবে ভারত পাকিস্তানের পাঁচটি সেনা চৌকি উড়িয়ে দিয়েছে।

এতে পাকিস্তানি সেনা সদস্যদের প্রাণহানি ঘটেছে।ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের বাসস্থানে অবস্থান নিয়ে সেখান থেকে মর্টার শেলিং করছে, যাতে তাদেরকে মানবঢাল হিসেবে ব্যবহার করা যায়।

ভারতীয় সেনা সূত্র আরও দাবি করেছে, ভারত সেসব স্থানকে লক্ষ্যবস্তু না বানিয়ে বেসামরিক নাগরিকদের অবস্থান থেকে দূরে অবস্থিত সেনা চৌকিগুলোতে জবাবি হামলা চালিয়েছে।‘লাইন অব কন্ট্রোল’ বরাবর ভারত–পাকিস্তানের অস্ত্রবিরতি সমঝোতা হয়েছিল ২০০৩ সালে। ভারতের অভিযোগ, তারপর থেকে দেশটি প্রায় তিন হাজারবার অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘন করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ