আন্তর্জাতিক

ভারতের দুটি বিমান ভূপাতিত-পাইলট আটকের দাবি, পাকিস্তানের

ভারতের দুটি বিমান ভূপাতিত-পাইলট আটকের দাবি, পাকিস্তানের
ভারতের দুটি বিমান ভূপাতিত-পাইলট আটকের দাবি, পাকিস্তানের

কাশ্মীরে ভারতের বিমানবাহিনীর দুটি জেট বিমান ভূপাতিত করার ও একজন বৈমানিককে (পাইলট) আটক করার দাবি করেছে পাকিস্তান।

এদিকে, গতকাল পাকিস্তান ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমিত করার ও সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে অবশ্য এ নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের আকাশসীমায় দুটি ভারতীয় বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের এক মুখপাত্র বলেন, এ ঘটনায় এক বৈমানিককে আটক করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর টুইটারে দাবি করেছেন, ভূপাতিত ভারতীয় জেট বিমানের একটি পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ও অপরটি পড়েছে ভারতীয় অংশে।

ভারতীয় বিমানবাহিনী সূত্রের দাবি, পাকিস্তানের যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছিল কিন্তু তাদের ফেরত পাঠাতে বাধ্য করা হয়েছে।

ভারতের এ দাবির পরপরই পাকিস্তানের পক্ষ থেকে দুটি বিমান ভূপাতিত করার বিবৃতি দেয়া হয়।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, পাকিস্তানি যুদ্ধবিমান কিছুক্ষণের জন্য ভারতীয় সীমানায় ঢুকেছিল কিন্তু তাদের ভারতীয় বিমানবাহিনী ফিরে যেতে বাধ্য করেছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের যুদ্ধবিমান পুনচ ও নওশেরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে। ফিরে যাওয়ার সময় তারা বোমা ফেলে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলেছে, তাদের বিমানবাহিনী সীমান্ত এলাকায় আঘাত (স্ট্রাইক) এনেছে। তবে ওই হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা। তবে এটাকে বেসামরিক হামলা বলেছে। তাদের উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছা নেই।

এদিকে, গতকাল পাকিস্তান ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমিত করার ও সামরিক পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

পম্পেও পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, আমি উভয় দেশের মন্ত্রীদের সংযত হওয়ার ও যেকোনো মূল্যে উত্তেজনার বৃদ্ধি রুখতে আহ্বান জানাচ্ছি। এছাড়া তাদের সরাসরি যোগাযোগ করার ও সামরিক পদক্ষেপ এড়িয়ে চলতেও আহ্বান জানাচ্ছি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ