আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি বিএসএফের

ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি
ভারত-বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি

কাশ্মীর হামলা নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই বাংলাদেশে সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)।

পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বিএসএফ সতর্কতা জারি করেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে সব ধরনের নিবৃত্তিমূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এতে জানানো হয়, পাক-ভারত সীমান্তের উত্তেজনার সুবিধা নিয়ে কোনো দুর্বৃত্ত কিংবা সন্ত্রাসী যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

বাংলাদেশ ও পশ্চিবঙ্গের মধ্যে ২,২১৬.৭ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার বড় অংশই অরক্ষিত।

বিএসএফ কর্মকর্তা বলেন, সুন্দরবনের নদীতীরবর্তী এলাকায় টহল বাড়াতে বলা হয়েছে।

কাশ্মীর সীমান্তে যুদ্ধবিমানের লড়াইয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে।

দুই দেশই পরস্পরের যুদ্ধবিমান ভূপাতিত করার পাল্টাপাল্টি দাবি করেছে।

বুধবার সকালে কাশ্মীরে তাদের নিয়ন্ত্রিত অংশে ভারতীয় দুটো মিগ-২১ জঙ্গি বিমানকে গুলি করে ভূপাতিত করেছে তারা। আটক করা হয়েছে ভারতীয় বিমানবাহিনীর এক পাইলটকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ