আন্তর্জাতিক

চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প-কিম বৈঠক

ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি কিমের
ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি কিমের

কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার বৈঠক। ট্রাম্প এবং কিম চুক্তিতে পৌঁছাতেও ব্যর্থ হয়েছেন।

এর আগে ট্রাম্প এবং কিম বৈঠকের জন্য ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান। ধারণা করা হচ্ছিল, এবার তারা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে। তবে শেষ পর্যন্ত কোনও সম্মতিতে পৌঁছাতে পারেনি তারা।

আনুষ্ঠানিক বৈঠকের আগে বুধবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের মেট্রোপোল হোটেলে পৌঁছে কিমের উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি আপনার দেশের অসাধারণ অর্থনৈতিক সম্ভাবনা আছে। আপনার দেশের জন্য একটি অসাধারণ ভবিষ্যৎ আছে, আপনি একজন মহান নেতা। এর জন্য আমরাও সাহায্য করবো।

এ সময় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পতাকার সামনে দাঁড়িয়ে একজন আরেকজনের সঙ্গে হাত মেলান এবং কিছুক্ষণের জন্য কথা বলেন। তাদের ছবি তোলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

কিম বলেন, সব প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ এখানে মিলিত হয়েছি। আর জবাবে ট্রাম্প বলেন, ভিয়েতনামে চেয়ারম্যান কিমের সঙ্গী হতে পারা সম্মানের। প্রথম সম্মেলন খুবই সফল হয়েছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ