আন্তর্জাতিক

ভারত-পাকিস্তানের নেতাদের সংলাপে বসার আহ্বান

মালালা ইউসুফজাই
মালালা ইউসুফজাই

ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে প্রতিবেশি দুই দেশের নেতাদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

বুধবার টুইটারে ‘সে নো টু ওয়্যার’ হ্যাশট্যাগ ব্যবহার করে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

টুইটে মালালা লিখেছেন, এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সত্যিকার নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। সংলাপের মাধ্যমে বর্তমান সংঘাত ও দীর্ঘদিনের কাশ্মীর সংকটের সমাধান করুন।

তিনি বলেন, যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে অবগত সবাই একমত যে, প্রতিশোধ কখনই সঠিক পথ নয়। একবার শুরু হলে তা শেষ হতে চায় না। চলমান যুদ্ধগুলোর কারণে লাখ লাখ মানুষ ভুগছে- আরেকটি যুদ্ধের দরকার নেই। এখন দুর্দশাগ্রস্ত মানুষগুলোকেও সামলাতে পারে না বিশ্ব।

মালালা আরো লিখেছেন, দুই দেশের নাগরিকরাই জানেন যে, সন্ত্রাসবাদ, দারিদ্র্য, অশিক্ষা ও স্বাস্থ্য সেবা সংকটই আসল শত্রু। তারা একে অপরের শত্রু নয়।

পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে শঙ্কিত এবং সীমান্তের উভয় পারের বাসিন্দাদের নিয়েই উদ্বেগ রয়েছে বলে লিখেছেন এ নোবেল বিজয়ী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ