আন্তর্জাতিক

মোদির সঙ্গে ফোনে কথা বলতে চান ইমরান

ইমরান খান- নরেন্দ্র মোদি
ইমরান খান- নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ কথা জানান।

দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যে এ আগ্রহের কথা জানান ইমরান।

এর আগে গতকাল জাতির উদ্দেশ্য দেয়া ভাষণেও ইমরান ভারতের প্রতি শান্তি ও সংলাপের আহ্বান জানান।

পাশাপাশি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ভারত যা করছে (হামলা), পাকিস্তানেরও সেটা করার ক্ষমতা রয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজে বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি কথা বলতে চান। টেলিফোনে মোদির সঙ্গে কথা বলে শান্তির প্রস্তাব দিতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

সেই সাক্ষাৎকারেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তি প্রস্তাবের জন্য প্রস্তুত আছেন কি?

শাহ মেহমুদ কুরেশি বলেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি— তবে, তারা (ভারত) যদি শান্তিকে অগ্রাধিকার দেয়, তাহলে আমরাও শান্তির জন্য প্রস্তুত। তারা যদি সংলাপের জন্য প্রস্তুত থাকে, আমরাও সংলাপের জন্য প্রস্তুত।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা পুলওয়ামায় আত্মঘাতী হামলার বিষয়ে ভারতের কাছ থেকে বেশকিছু নথিপত্র পেয়েছেন।

তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা ওই নথিপত্রের ভিত্তিতে আলোচনায় বসি। আমরা কথা বলতে প্রস্তুত। আমরা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করব। যেকোনো বিষয় নিয়েই আলোচনা করতে রাজী।

শাহ মেহমুদ কুরেশি ভারতের প্রতি প্রশ্ন রাখেন, আপনারা আসলে কী চান? আপনারা আঞ্চলিক রাজনীতিতে অস্থিতিশীলতা চান? নিরীহ মানুষের প্রাণহানি চান? এটা কোনো বিচক্ষণ নেতৃত্বের বিবেচনাপ্রসূত কাজ নয়।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়িবহরে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪২ জন জওয়ান নিহত হন।

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এই হামলার দায় স্বীকার করে।

পুলওয়ামা হামলার জবাব দিতেই পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালায় ভারত। এরপর ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনার পর নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাল্টা জবাব দেয় পাকিস্তান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ