আন্তর্জাতিক

পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা ভারতের

ভারতের সামরিক বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন
ভারতের সামরিক বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন

যতদিন পর্যন্ত পাকিস্তান জঙ্গিদের মদদ দিয়ে যাবে ততোদিন ভারত সে দেশে জঙ্গি ঘাঁটি ধ্বংসে হামলা চালিয়ে যাবে।

চলমান উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনী আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এই ঘোষণা দেন।

আর্ন্তজাতিক সম্প্রদায় চলমান উত্তেজনা নিরসনে দুই দেশের মধ্যে আবারও সংলাপ শুরুর আহ্বান জানালেও ভারতের পক্ষ থেকে সে ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

পাকিস্তান জানিয়েছে, তারা আলোচনায় রাজি। এদিকে, পাকিস্তানে আটক ভারতীয় বৈমানিককে স্থানীয় সময় আজ সন্ধ্যায় ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় ওয়াগা সীমান্তে বৈমানিক অভিনন্দন বর্ধমানকে গ্রহণ করবেন বিমানবাহিনীর কর্মকর্তারা।

এর আগে 'শান্তির নিদর্শন' হিসেবে তাকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মুক্তির নির্দিষ্ট কোনও সময় এখনও জানা যায় নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ