আটক বৈমানিক অভিনন্দনকে মুক্তির পর শুক্রবার গভীর রাতেই কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর পাওয়া যায়। এতে হতাহতের সংখ্যা অনেক বলে দাবি করছে দুই দেশের কর্তৃপক্ষ।
শুক্রবার সারাদিন পরিস্থিতি ঠাণ্ডা থাকলেও গভীর রাত থেকেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুঞ্চ জেলার সালতোরি এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে একই পরিবারের দুই শিশুসহ মোট তিন জন নিহত হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
এদিকে, পাকিস্তান শাসিত কাশ্মিরের কোটলি জেলার ডেপুটি কমিশনার ড. ওমর আজম জানান, ভারতীয় বাহিনীর নির্বিচার গোলাবর্ষণে এক তরুণ নিহত ও তিন জন আহত হয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: