আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে গোলাগুলি: ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নিহত ৫

থামেনি জম্মু-কাশ্মীরে গোলাগুলি
থামেনি জম্মু-কাশ্মীরে গোলাগুলি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও এক বেসামরিক নিহত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, রোববার রাজ্যের কুপওয়ারা জেলার হানদ্বারা শহরে এ ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য ও রাজ্য পুলিশের দুই সদস্য রয়েছেন।

বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছেন এমন একটি বসতবাড়িকে নিরাপত্তা বাহিনী লক্ষ্যস্থল করার পর গোলাগুলি শুরু হয় বলে জানিয়েছে পুলিশ।

কুপওয়ারায় এ নিয়ে তৃতীয় দিনের মতো বিচ্ছিন্নতাবাদী অভিযান চলছিল।

ওই ভবনে ঠিক কতোজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বা লুকিয়ে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

রাতে গোলাগুলি থেমে যাওয়ার পর তল্লাশি অভিযান শুরু করা হয়ে এবং তা অব্যাহত আছে বলে জানিয়েছে তারা।

গত শুক্রবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল ওই একই এলাকায় লুকিয়ে থাকা দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।

কর্মকর্তারা বলেন, বেশ কয়েকবার গোলাগুলি হওয়ার পর থামে, কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই বাড়িটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেই ফের গুলি শুরু করছিল বিচ্ছিন্নতাবাদীরা।

পুলিশের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, এক সন্ত্রাসীকে মৃত বলে ধরে নেয়ার পর, সে ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে বের হয়ে গুলি শুরু করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতভম্ব হয়ে পড়েছিল। এদিকে, পাকিস্তানে বিমান হামলা চালাতে গিয়ে আটক হওয়া ভারতের পাইলট অভিনন্দন বর্তমানকে স্বদেশে ফেরত পাঠানো হলেও দুই দেশের সীমান্তে উত্তেজনা থামেনি।

এনডিটিভি জানিয়েছে, রাতভর পাকিস্তান সামরিক বাহিনীর গোলাবর্ষণে পুঞ্চ জেলা সীমান্তে রুবানা কোসার নামে এক নারী এবং তার দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

এদিকে, সেনা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনী হাওইটজার ১০৫ এমএম এবং মর্টার বোমাসহ ভারি বন্দুক নিয়ে বেসামরিক বসতিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ