যুক্তরাষ্ট্রের আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন মার্কিন সিনেটর ও ডেমোক্রেট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স।
কর্পোরেট মুনাফাবাদের বিরোধিতা করে এবং রাজনৈতিক বিপ্লব ঘটানোর প্রত্যয় নিয়ে এই বর্ষীয়ান রাজনীতিবিদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নিউইয়র্কের ব্রুকলিনে এক বক্তব্যে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন।
ভারমন্টের ৭৭ বছর বয়সী এ স্বতন্ত্র সিনেটর ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের হয়ে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে হিলারি ক্লিনটনের কাছে হেরে গিয়েছিলেন।
এবার প্রতিদ্বন্দ্বিতা হবে আরো কঠিন। ডেমোক্রেটদের হয়ে প্রেসিডেন্ট মনোনয়ন পেতে আরো অন্তত ১০ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রেসিডেন্ট হিসেবে মানুষকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতির দিয়েছেন তিনি।
রাজনৈতিক বিপ্লব ঘটানোর আশা ও কর্পোরেট মুনাফাবাদের বিরোধিতা করে এই রাজনীতিবিদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
পাশাপাশি সব মার্কিনিদের জন্য রাষ্ট্রীয় কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান, ন্যূনতম মজুরি ৭ দশমিক দুই পাঁচ ডলার থেকে ১৫ ডলার করা, অভিবাসন নীতিতে পরিবর্তন, বিশ্ববিদ্যালয় ও কলেজে বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যখাতের সংস্কারসহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।