আন্তর্জাতিক

আফগানিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ ২০ জনের প্রাণহানি

 আফগানিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ ২০ জনের প্রাণহানি
আফগানিস্তানে আকস্মিক বন্যায় শিশুসহ ২০ জনের প্রাণহানি

আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় শিশুসহ ২০ জনের প্রাণহানি ঘটেছে।

এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন। এই বন্যায় ডু্বে গেছে কমপক্ষে দুই হাজার বাড়ি এবং ভেসে গেছে বহু গাড়ি।

দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আকস্মিক এই বন্যায় হেরাত প্রদেশের কয়েকশত বাড়ি ধ্বংস হয়ে গেছে। বন্যাদুর্গতরা কান্দাহার শহর ও জেলাগুলোর বিভিন্ন নিরাপদ এলাকার স্কুল, মসজিদ ও সরকারি ভবনে আশ্রয় নিয়েছে।

আর জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক বিষয়ক সংস্থা- ওসিএইচএ জানিয়েছে, যাযাবর কোচি সম্প্রদায়ের প্রায় ৫০০ মানুষ নদীর তীরে বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে।

হেলিকপ্টারে করে তাদের উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে।

দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ভারী তুষারপাত, পাহাড়ি রাস্তা, ও যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছানো বেশ কষ্টসাধ্য হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ