আন্তর্জাতিক

সিরিয়ায় ৪০০ আইএস যোদ্ধাদের জিম্মায় নিল কুর্দিশ বাহিনী

সিরিয়ায় ৪০০ আইএস যোদ্ধাদের জিম্মায় নিল কুর্দিশ বাহিনী
সিরিয়ায় ৪০০ আইএস যোদ্ধাদের জিম্মায় নিল কুর্দিশ বাহিনী

সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চল দেইর আজ-জোর এলাকার ৪০০ আইএস যোদ্ধাদের নিজেদের জিম্মায় নিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ বাহিনী।

স্থানীয় সময় বুধবার সর্বশেষ আইএস অধ্যুষিত বাগোস এলাকার শতাধিক আইএস যোদ্ধা আত্মসমর্পণ করেছে।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের - এসডিএফ এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সামরিক ও বেসামরিক প্রতিরোধে আইএস যোদ্ধারা বাগোস ছাড়তে বাধ্য হচ্ছে তবে কতোজন আইএস যোদ্ধা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন সে বিষয়টি নিশ্চিত নয়।

বুধবার আইএস অধ্যুষিত ওই এলাকায় যুদ্ধের কোনো আলামত দেখা যায়নি দাবি করে এসডিএফের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানায়, এটি আইএস হটানোর চূড়ান্ত পদক্ষেপ এবং অব্যাহত আক্রমণে তাদেরকে বেরিয়ে আসতে বাধ্য করা হয়।

এদিকে, বাগোসে আইএস যোদ্ধা এবং তাদের সমর্থকরা এখনো রয়েছেন ধারণা করে সাধারণ নাগরিকরাও এলাকা ছাড়ছেন।

আশপাশের এলাকার নাগরিকদের পিকআপ-ট্রাক, মোটরসাইকেলে, এমনকি পায়ে হেঁটে দলে দলে এলাকা ছাড়তে দেখা গেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ